1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আমাদের মধ্যে কোনো মাদকসেবী, চাঁদাবাজ বা গডফাদার নেই” — গাজী কামরুল ইসলাম সজল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন— “গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকবে। আমাদের মধ্যে কোনো মাদকসেবী, চাঁদাবাজ বা গডফাদার নেই।”

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় গৌরনদী পৌর ঈদগাহ মাঠে পৌর বিএনপি’র আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির।

এসময় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাজী কামরুল ইসলাম সজল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের সাড়ে তিন বছর কারাগারে কাটিয়েছি। এখনও সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট গৌরনদীতে তিনটি জনসভা হয়েছে। সেদিন চাইলে আমি ফ্যাসিস্ট সরকারবিরোধী সমাবেশ করতে পারতাম। তবে দলের ভেতর বিভেদ সৃষ্টি না করতে সে উদ্যোগ নেইনি।”

বিএনপির অভ্যন্তরীণ বিভেদ প্রসঙ্গে তিনি বলেন, “খুবই কষ্ট লাগে, যখন দেখি দায়িত্বশীল নেতারা কাদা ছোড়াছুড়ি করেন। কেউ কাউকে চোর বলেন, কেউ গডফাদার বলেন, আবার কেউ মাফিয়া বলে আক্রমণ করেন—এটা আমাদের কাম্য নয়।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “গৌরনদীতে অন্তত ১০ জন নেতা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তবে মনোনয়ন দেবেন দেশনায়ক জনাব তারেক রহমান। আমি নিজেও একজন প্রার্থী। কিন্তু যাকে মনোনয়ন দেয়া হবে, আমি সবার আগে তার সাথে ধানের শীষের পক্ষে কাজ করব। এখনই কেউ মনে করবেন না যে তিনি মনোনয়ন পেয়ে গেছেন। প্রতিটি প্রার্থীকে তারেক রহমান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করবেন।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD