1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় চাঁদাবাজিকালে সন্ত্রাসী টিপু গ্রুগের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী টিপু অরফে হাতকাটা টিপু গ্রপের তিনজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর মমিনপাড়া এলাকার মৃত রমজান কারীর ছেলে সজিব হোসেন (৩৫), নাটোর জেলার সদর থানার কানাইখারী থানার মৃত আ: রহিমের ছেলে আব্দুল আওয়াল(৫০) ও বরিশাল জেলার কাজিরহাট থানার চর খাজুইরা এলাকার কবির মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০)। তারা উভয়ে আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়। এবং হাতকাটা টিপুর হয়ে বাইপাইল সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতো।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সাথে জড়িত থাকার যথেষ্ট তথ্যসহ সাক্ষ্য প্রমান পাওয়া গেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD