1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আলোচনা সভা পালন করায় ছাত্রলীগ নেতা আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর : বেনাপোলের পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুকুল হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।কতকাল শুক্রবার (১৫ই আগস্ট) রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মোঃ মুকুল যশোর ৮৫-১ আসন সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আকুল হোসেনের ছোট ভাই সাং ঘিবা.

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ছাত্রলীগ নেতা মোঃ মুকুল হোসেন গ্রামে আলোচনা সভার আয়োজন করে। এই উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন ছিল। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটায়। এই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অন্যরা সবাই পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীরা বৈঠক করছে। পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেন কে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সবাই পালিয়ে যায়।

গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের সময় যশোর আদালতে তোলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD