1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় জাল রুপি-টাকাসহ কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
আশুলিয়ায় জাল রুপি-টাকাসহ কারবারি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (১৬ আগস্ট) অভিযান পরিচালনা করে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ আগস্ট) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

জানা যায়, গ্রেপ্তার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে।

তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় থেকে জাল টাকা ও জাল রুপির ব্যবসা করতেন।

ডিবি পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রফিকুলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ভারতীয় ৫০০ রুপি মানের ৭৯টি নোট ও বাংলাদেশি ৫০০ টাকা মানের ২৩২টি নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকে জিজ্ঞেসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD