
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের নবগঠিত সভাপতি শামীম হাসানকে মদন কেন্দ্রীয় বাজার বণিক সমিতির উদ্যোগে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় কেন্দ্রীয় বাজার বণিক সমিতির সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কেন্দ্রীয় বাজার বণিক সমিতির লোকজন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা কেন্দ্রীয় বাজার বণিক সমিতির আহ্বায়ক সাজেদুল হক সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কেন্দ্রীয় বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক মাজু মিয়া প্রমুখ।
ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী,ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি কেন্দ্রীয় বাজার বণিক সমিতির আহ্বায়ক সাজেদুল হক সাজু নবগঠিত ছাত্রদলের সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং কেন্দ্রীয় বাজার বণিক সমিতির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।