1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা : ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে, গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন।

এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। তবে পলাতক রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আরও আটজন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী এবং ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে দুটি পেনড্রাইভও জমা দেওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ছয়জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ওই সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হয়। এই পৈশাচিক ঘটনার জন্য ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD