
২৬ বছরের সাংবাদিকতা জীবনের স্বীকৃতি, কৃতজ্ঞতা প্রকাশ নবনির্বাচিত সদস্যের
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):
পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বরিশালের বিশিষ্ট সাংবাদিক খোকন আহম্মেদ হীরা।
গত ৭ জুলাই রাতে সাগরকন্যা কুয়াকাটার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে খোকন আহম্মেদ হীরাসহ ১১ জন সাংবাদিক নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় খোকন আহম্মেদ হীরা সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর (এটিএন বাংলা/এটিএন নিউজ) এবং সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন (যুগান্তর/এনটিভি)-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দীর্ঘ ২৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন খোকন আহম্মেদ হীরা। মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক মহলে একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশাল স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম এফএনএস ও বাহান্ন নিউজের বরিশাল প্রতিনিধি এবং স্মার্ট সংবাদের প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিটিএমএর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও রয়েছেন আজাদ আলাউদ্দিন (দৈনিক নয়া দিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (দৈনিক বণিক বার্তা), এসএন পলাশ (ঢাকা টাইমস), শাহে আলম (দৈনিক সংগ্রাম), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি নিউজ), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) এবং নাজমুল রিপন (বাংলা টিভি)।
সাংবাদিক মহলের প্রত্যাশা, নবগঠিত কার্যনির্বাহী কমিটি পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বরিশালের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।