1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রায় যুব বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ৬- পাইকগাছা-কয়রা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আমাদী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান রাসেল।

আমাদী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন-খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোওয়ার কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ,আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম,কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডিএম জাহিদুল ইসলাম সহ অন্যান্ন নেতাকর্মীবৃন্দ।

নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন-বিগত আওয়ামী সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছিল সবগুলোই ভীতিপ্রদর্শন, কেন্দ্র দখল,ভোট ডাকাতি,দিনের ভোট রাতে ইত্যাদি। তিনি আরো বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে করার আহবান জানান। তিনি আরো বলেন- আমরা নির্বাচনী গণসংযোগকালে লক্ষ্য করছি হিন্দু-মুসলিমনির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহবানে সাড়া দিচ্ছে এবং আমরা শতভাগ আশাবাদী আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

এর আগে সকাল ৭ঃ৩০ টায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা মৎস আড়ৎ, হড্ডা ওয়ার্ড এবং ভাগবা ওয়ার্ডে স্থানীয় দ্বায়িত্বশীলদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে গণসংযোগ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD