প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৬:৫৪ পি.এম
টানা বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা, পানিবন্দি অর্ধশত পরিবার

মোঃ রুবেল , স্টাফ রিপোর্টার : টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ঢাকা জেলার সাভারের আশুলিয়া উপজেলার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গার্মেন্টস শ্রমিকরাও।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এবারের টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা জানান, আমবাগান সংলগ্ন যে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতো, সেটি বন্ধ করে দেওয়ায় পানি বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়েছে এবং এর ফলেই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, ড্রেন নির্মাণের আশ্বাস দিয়ে দীর্ঘদিন আগে কিছু অর্থ নেওয়া হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কাজ শুরু হয়নি। ফলে নিচু এলাকায় অবস্থিত বাড়িগুলোতে বৃষ্টির পানি ঢুকে পড়েছে এবং অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।