
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে একজন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, সাইফা সুলতানা এশা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া মো. আসাদুজ্জামান আসাদ, কাজী আবিদা তাসনিম মুসকান, তারেক হাসান, এবং হাবিবা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের ধারাবাহিক এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে আগামী বছরগুলোতেও বিদ্যালয়টি আরও ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।