বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসী বিএনপি নেতা মোঃ গোলাম কিবরিয়া তালুকদার এবং এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলার খানজাপুর ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রোপণ করা চারা গাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, তাল, কৃষ্ণচূড়া, বরই, নিম, আমড়া, বকুল, নারিকেল ও জলপাইসহ মোট ১০ প্রজাতির গাছ। এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন প্রবাসী বিএনপি নেতা মোঃ গোলাম কিবরিয়া তালুকদার। তাঁর আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী বৃষ্টিজনিত বৈরী আবহাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফল হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রবাসী বিএনপি নেতা মোঃ গোলাম কিবরিয়া তালুকদার ও এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নিয়মিতভাবে এলাকার সামাজিক উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সেবা, শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনার এলাকার ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতি এর সঠিক তথ্য আমাদের জানান 01883472732
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।