1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা কম: নাহিদ ইসলাম

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদের নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কখনো নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কে যাইনি। কেবল বলেছি- সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে তাতে আমাদের আপত্তি নেই।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন পেছানো বা আসন সমঝোতা- এসব কেবল গুজব ও প্রোপাগান্ডা। আমাদের কাছে আসল বিষয় হচ্ছে সংস্কার। নির্বাচনে অংশগ্রহণের চেয়ে বড় বিষয় হলো- গণঅভ্যুত্থানের পর দেশের মানুষকে দেখানো যে পরিবর্তন আমরা এনেছি।’

তিনি আরও বলেন, ‘সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD