
রিপোর্ট : মোঃ মাসুদ সরদার
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের গৌরনদীতে এসেছেন।
সকাল নয়টা ২০ মিনিটে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর্ ইউনিয়নের ইল্লা বাসষ্ট্যান্ডে পৌঁছালে সহস্রাধিক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িকে ফুল দিয়ে বরন করে নেন। এতে নেতৃত্ব দেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাবের ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি কৃষিবিদ মো. ফেরদাউস হাওলাদার ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক সরদার।
এসময় প্রধানমন্ত্রীও গাড়ির মধ্যে থেকে হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে এতো কাছ থেকে এক নজর দেখতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।