1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে প্রতিদিন চুরি হচ্ছে, আতঙ্কে ব্যবসায়ীরা

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত কোনো সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে টরকী বাসস্ট্যান্ড বন্দর রোডে তফসিল অফিস মসজিদসংলগ্ন একটি কামারের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। ওই সব চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোব প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কামার শিল্পের কারিগর ও দোকান মালিক রূপক কর্মকার জানান, কাজ শেষে রাতে ভালোভাবে দোকান বন্ধ করে যাই। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় দোকান খুলতে গিয়ে দেখি দোকানের মালামাল এলোমেলো। ক্যাশ ভাঙা দোকানের ভিতর কাঠের একটি বাক্সে তৈরি করা অর্ডারি মালামাল তালা মেরে রেখেছিলাম। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটবাজারের জন্য দা, বঁটি, কাস্তে, খোন্তা, কুড়াল, শাবলসহ কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র বানানো হয়েছিল। কিন্তু চোরচক্র দোকানের পিছনের টিন ভেঙে প্রায় ৪০ হাজার টাকার মাল নিয়ে গেছে।

তিনি আরো জানান, এর আগে গত মঙ্গলবার আমার দোকান থেকে প্রায় ১০০ ফিট দূরে ছোট ভাই মনোজ কর্মকারের বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। চোরচক্র চার্জে থাকা একটি মোবাইল ফোন, তার পাঁচ বছরের মেয়ের হাতের আংটি এবং ঘরে থাকা নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাজারে যাওয়ায় বাসায় কেউ ছিল না।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি মাত্র আপনার মাধ্যমে জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD