1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন দু’চোখে অশ্রুজল পাশে শারীরিক প্রতিবন্ধী হিরন পাশে দাঁড়ালেন মদন বাংলাদেশ প্রেসক্লাব কয়রা-পাইকগাছাবাসীর অধিকার আদায়ে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করুন : মাওলানা মাওলানা আবুল কালাম আজাদ দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে আনোয়ারায় এনসিপির নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠিত কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন হ্যাঁ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব শফিকুল আলম দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বপনের নির্বাচনী যাত্রা শুরু ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির উদ্দিন স্বপন

জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: বকুল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এড্ সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী বানচাল করার চেষ্টা করছে। নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতার যেতে না পারে সে জন্য জামায়াতে ইসলাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়। ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের জনগনকে ভুল বুঝিয়ে পি আর পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।

আজ বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নারায়নপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল হক তানভীর, নারায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রবিন মোল্লা’সহ প্রমুখ।

এ সময় প্রয়াত বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বেলাব উপজেলার যুবদল নেতা মাসুদ মোল্লা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD