
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ হাসানুজ্জামান,কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল,জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,উপজেলা ,জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা আলতাফ মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং একটি বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ের বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।