
পরেশ চন্দ্র বর্মন
কেউ কথা না বলুক
কেউ ভালো না বাসুক
কোন অভিযোগ নেই কারো কাছে
পৃথিবী না চাক, না আসুক বসন্ত
তবুও তো ফোটে ফুল , বিলায় গন্ধ।
আমি চাই সে ভালো থাকুক
নিজের মত করে সাজুক
দিগন্তের এপাড় থেকে ওপারে
দীঘল কালো কেশ উড়িয়ে
পরন্ত বিকেল নামুক।
কবিতার পাতায় সে থাক
শব্দে ছন্দে গল্প কথায়
নিঃসঙ্গতা কেটে আসুক
সুখের অনুভূতি
তবুও ভালো থাক সেই মানুষটি।
ডাগর ডাগর আঁখি নীড়ে
পাখি গেছে ফিরে
মায়াবী দুটি চোখে ভালোবাসা
অবিরাম কথা বলে।
এক সাথে হাত ধরে হয়নি চলা
জীবনের বাঁকে খুঁজি ফিরি যাঁরে
পেয়েও হয়নি বলা ভালোবাসি তাঁরে।
শত সহস্র অনুভূতির পাঠ্যশালা
হৃদয়ে গেঁথে রেখেছি প্রেমের মালা
বলেও বলিনি তাঁরে না
পাওয়ার এক বুক অন্তর জ্বালা।
জানি, ভালোবাসা ভেসে যায়
সময়ের স্রোতে প্রতিকূলে
নিঃশব্দে নিভৃতে কাঁদে নয়ন জলে।
ভালো থাক সেই প্রিয় মানুষটি
অব্যক্ত কাব্য কথা থাক পরিপাটি
বলতে গিয়ে ভালোবাসি
যদি দুটি মন না আসে কাছাকাছি
তবে এ কথা বলা হবে মিছামিছি
ঢের ভালো এইতো আছি বেশ ভালো।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।