1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় এলাকার কবিরপুর বাসস্ট্যান্ডে মোঃ মাজেদুল ইসলাম (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত একদল দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে।

গতবুধবার (২৭শে আগস্ট) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আশুলিয়া এলাকার কবিরপুরে হামলাকারীরা তাকে মারধর, ছিনতাই ও হত্যাচেষ্টার শিকার করে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি গত বুধবার (২৭ আগস্ট) সকালে মোটরসাইকেলযোগে কবিরপুর বটতলা এলাকায় পেশাগত কাজে গেলে স্থানীয় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযুক্ত ১ থেকে ৫নং আসামি এবং অজ্ঞাতনামা কয়েকজন তার পথরোধ করে। পরে তারা জোরপূর্বক তাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আটক রাখে।

অভিযুক্ত ১নং আসামি মফিজুল ইসলাম পাটোয়ারী দাবি করেন, তার কর্মচারী ‘মাজেদ’ নামের এক যুবক ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। সেই টাকা সাংবাদিক মাজেদুল ইসলামের কাছ থেকে আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র—রামদা, হকিস্টিক ও কাঠের লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়।

হামলার সময় সাংবাদিক মাজেদুল ইসলামকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর জখম করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি রিপন রামদা দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করলে তা বাঁ হাত দিয়ে ঠেকালে কোপটি তার ডান হাতের কনুইয়ে লাগে এবং রক্তাক্ত জখম হয়। অপর আসামি সোহাগ হকিস্টিক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় ১নং আসামি মফিজুল ইসলাম পাটোয়ারী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এছাড়া আসামি রতন আলী তার পকেটে থাকা নগদ ২৫,৫০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি তার পত্রিকা কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একজন কর্মরত সাংবাদিককে দিনের আলোয় এমনভাবে আটকে রেখে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানেই সমাজের সত্য ও ন্যায়বিচারকে স্তব্ধ করার চেষ্টা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD