প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১১:৪৬ পি.এম
মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসভায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিজ অর্থায়নে বিএনপি নেতা ধানের শীষের নমিনি মেয়র প্রার্থী এনামুল হক ২০০ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ ধান বিতরণ করেছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মদন পৌরসভার সিলেট বাস স্ট্যান্ড নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ অর্থায়নে ২০০ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মেয়র প্রার্থী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন জমিয়তে উলামা ইসলামের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, সাংবাদিক রাজীবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এনামুল হক বলেন, আমি নিজেও একজন কৃষকের ছেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০০ জন কৃষককে আমি বীজ ধান বিতরণ করতে পেরে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই ক্ষুদ্র উপহারে মদন পৌরসভার কৃষকদের মাঝে আমন ধান চাষে আরও উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশা করছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।