
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি : শিল্প ধংস, ছাত্র শ্রমিক জনতা হত্যা মামলার আসামিদের পুর্নবাসন, নারী নির্যাতন ,দেশের তথ্য বাহিরে পাচারসহ নানা অভিযোগ তুলে আমিরুল হক আমিন চক্রের হাত থেকে শিল্প রক্ষার দাবিতে “গাজীপুর সচেতন শ্রমিকের” ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিকরা।

গাজীপুরের বোর্ড বাজার বাস স্যান্ডের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবিতে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় মানববন্ধন করেন শ্রমিকসহ বেশ কয়েকটি কারখানার ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা।
এসময় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আমিরুল হক আমিন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য। তিনি গত বছরের ৫ আগষ্টের পরে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও স্বৈরাচার সরকারের দোসরসহ ছাত্র হত্য মামলার আসামিদের পূনর্বাসন করছেন। তাদের পূনর্বাসনের জন্য ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন নামে একটি কমিটি গঠন করেছেন।
যে কমিটিতে রাখা হয়েছে শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম, ছাত্র হত্যার দুই মামলার আসামি ও যুবলীগ নেতা শহিদুল কন্ট্রাক্টর,
শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি ও দুই ছাত্র হত্যা মামলার আসামি সানি, আশুলিয়া থানা ছাত্র লীগ নেতা রনি, আওয়ামী নেতা ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মুইনুল ইসলাম ভুঁইয়ার ভগ্নিপতি পনির ভূইয়া।
বিপ্লবী শ্রমিকদের দাবি আওয়ামী লীগকে পূণর্গঠিত করতে এই সংগঠন করা হয়েছে। যেখানে তারা নির্মান শ্রমিক ফেডারেশনের আড়ালে আওয়ামী কার্যক্রম চালাবেন।
এসময় বক্তব্য রাখেন প্রায় ১৫ টি ফেডারেশনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গ্রিন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি রোজিনা আক্তার সুমি, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সভাপতি খুশি আক্তার, জাতীয় শ্রমিক জোটের গাজীপুর জেলার সভাপতি মাসুদ মন্ডল, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর গাজীপুর জেলার সভাপতি লুৎফর রহমান, বিগফ এর গাজীপুর জেলার সভাপতি আনোয়ার হোসেন সহ আরও অনেকে।