
বরিশালের গৌরনদী উপজেলার দুটি বিল ও ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩১২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গৌরনদী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এবং গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
এসময় বিভাগীয় মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।