বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী নীলখোলা গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন মুন্সী ও তার সহধর্মনীআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশ সফর শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে দেখা যায়, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে যাত্রা করেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তারা লেখেন, "The Journey Home Begins." এছাড়া জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি গর্ব প্রকাশ করে তারা উল্লেখ করেন, "প্রতিটি যাত্রাই আমাকে দেশের কথা, ঐতিহ্য এবং বাংলাদেশের উষ্ণতার কথা মনে করিয়ে দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে যাচ্ছে—এই সফলতা অব্যাহত থাকুক।"
ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সফরকালে সেলিনা মানির সৌন্দর্যচর্চা ও মেকআপ শিল্প–সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারেন। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।