1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর ৪ টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধিঃ যশোর ৪ টি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সদর উপজেলার রাজারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেঃ.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সকালে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড বাজার এলাকায় অবস্থান নেয়। এই সময়ে তারা ঢাকা থেকে সাতক্ষীরা গামী একটি বাসের গতিরোধ করে অমিত বিশ্বাসকে আটক করেন।

আটক অমিত বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। তার প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম।

যাহার বাজার দর মূল্য ৭০ লাখ ৩০ হাজার টাকা জানান, অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলো। আটক আসামি কে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD