1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সরকারি গৌরনদী কলেজে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফার সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস এসএম মহিউদ্দিন বাদশা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সজল ঘোষ, উপজেলা যুবদল নেতা মো. রিয়াজ ভুইয়া এবং গৌরনদী যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু।

এ সময় গৌরনদী উপজেলা বিএনপি নেতা মো. খলিল মোল্লা, মো. ফারুক বেপারি, মো. চুন্নু সরদার, মো. স্বপন সরদার, মো. সোহেল সরদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল সভায় যোগ দেয়। পাশাপাশি বাটাজোড় ইউনিয়ন বিএনপির নেতা মো. খোকন ফকির, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, বার্থী ইউনিয়ন বিএনপি নেতা মো. কাইয়ুম খান, মেহেদী হাসান বাসার আকন, মো. সোহরাব হোসেন হাওলাদার ও মো. ছালাম হাওলাদারের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল আলোচনা সভার কক্ষে এসে মিলিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD