1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যৌথবাহিনির চেকপোস্টে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় গভীর রাতে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে আটক মাদক কারবারিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল-জিরাবো অংশে যৌথ চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- স্থানীয়ভাবে মাদক সরবরাহকারী নাজমা আক্তার ও সিলেট থেকে আশুলিয়ায় মাদক সরবরাহকারী রাজন ও ইমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

যৌথবাহিনি জানায়, সেনাবাহিনী নেতৃত্বে পুলিশ, বিজিবি’র যৌথ চেকপোস্ট অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। এসময় মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় নারীসহ ৩ মাদক কারবারি।

আটকরা সবাউ মাদক কারবারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রাজন ও ইমাম সিলেট থেকে মাদক এনে নাজমাকে সরবরাহ করতেন আর নাজমা আশুলিয়ার জামগড়া ও এর আশেপাশের বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করতেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, আটকদের থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD