প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১২:৪২ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি : 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দেশ ও জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।