
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা৷
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, জেলা সদর থেকে কিছুদিন আগে মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ উদ্ধার করেছিল সদর থানা পুলিশ। পা দুটি ওই মরদেহের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।