
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা শাখার ১২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস) বিকেলে এক ব্রিফিংয়ের মাধ্যমে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে শনিবার রাতে সংগঠনের দলীয় প্যাডে কমিটিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেলিম রেজা বাবু।
অনুমোদিত ১২৫ সদস্যের কমিটিতে মো. নূর হোসেন ভূঁইয়াকে সভাপতি, শাহেদ হোসেন আকাশকে সাধারণ সম্পাদক এবং মো. মাসুদুর রহমান ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি মো. নূর হোসেন ভূঁইয়া বলেন, “নতুন কমিটির মাধ্যমে আশুলিয়া থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা হবে। পাশাপাশি মোটরচালকদের অধিকার ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।”
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।