
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা ( সাউস) কয়রা এই অনুষ্ঠানের আয়োজন করে। কয়রা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃঞ্চ মুন্ডা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মোঃ ফরহাদ হোসেন, আদিবাসী সদস্য অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্মা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সন্যাশী মুন্ডা প্রমুখ। আলোচনা সভায় মুন্ডা সদস্যরা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।