বরিশাল জেলার গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদিউজ্জামান মিন্টু’র সাথে তাঁর নিজ বাসভবনে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সর্দার, যুগ্ম আহ্বায়ক গণ ছাদি মীর, ফারুক সর্দার, খলিল মোল্লা, মিজানুর মৃধা, শাজাহান ফকির, সেন্টু সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দলীয় কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।