1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

আকাশে নেই বৃষ্টির ছোঁয়া, গরমে অস্বস্তিতে নগরবাসী

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরের সকাল, দিনের শুরুতেই গরমে অস্বস্তি নিয়ে দিন কাটাচ্ছে নগরবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ৮৮ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে।

সকাল ৭ টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে।

এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD