প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৯:৪০ পি.এম
মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের নয়াগাঁও ও হাটলক্ষীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিক-নির্দেশনায় গতকাল রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় রুমি হাসান (২৪) ও তাইম মস্তান (২৮) নামে দুজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে কাজী সালেহ আলম ওরফে সোহাগ (৩২) এবং রাকিব মিয়া ওরফে শিশির (২৯) নামে আরও দুজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।