
সংগীতপ্রেমীদের জন্য সুখবর। আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হতে যাচ্ছে নতুন গান ‘পাষান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিনুক। গানটির কথা লিখেছেন মল্লিক রাসেল এবং সুর করেছেন শিমুল হাসান। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
নতুন এই গানটির চিত্রগ্রহণে (ডিওপি) ছিলেন জুয়েল ইসলাম। গানটির সম্পাদনা করেছেন আবু বকর সিদ্দিক। প্রযোজনায় রয়েছেন শিমুল হাসান। আর গানটি প্রকাশ করছে শিমুল হাসান বাউল।
গানটি প্রকাশের আগে থেকেই ‘পাষান’ নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, গানটি প্রকাশের পর শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলবে।
আগামীকাল সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের সামনে হাজির হবে ‘পাষান’।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।