প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৬:৫৩ পি.এম
ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনা খাবার এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর মাঝে দুই বান করে ঢেউটিন ও এক প্যাকেট করে শুকনা খাবার তুলে দেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মানবিক সহায়তা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি তহবিল থেকে এই ঢেউটিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়েছে।" তিনি আরও আশ্বাস দেন যে, ধামরাই উপজেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে পর্যায়ক্রমে নিরাপদ আশ্রয়ের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।