1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় চাঁদাবাজি ও ছিনতাই চক্রের শীর্ষ মূলহোতা গ্রেফতার ঢাকা-১৯: ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন জমে না: লুৎফুজ্জামান বাবর ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার: জহির উদ্দিন স্বপন জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই—ঠাকুরগাঁওয়ে তারেক রহমান ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি: ট্রাকসহ ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ৪৬২ বস্তা চাল ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন গৌরনদী বিল্বগ্রাম বাজারে স্বপনের উঠান বৈঠকে ধানের শীষের সমর্থনে জনতার ঢল। গৌরনদীতে সৌদি প্রবাসীর পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন -জামায়াত আমির

জাকসু নির্বাচন: গুরুতর অনিয়মের অভিযোগ ছাত্রদলের

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের প্রাক্কালে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় প্রচারণা চালিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার পর যখন আমাদের প্যানেলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ঠিক তখনই ভোটগ্রহণের আগের রাতে জানতে পারি যে, নির্বাচন কমিশন ব্যালট পেপার ও ওএমআর ভোট গণনা মেশিন সরবরাহ করেছে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
তিনি আরও অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের প্যানেলকে জিতিয়ে দিতে এই কারচুপি করা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। শিক্ষার্থীদের চাপের মুখে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে গণনার ঘোষণা দিলেও, এখনো সেই একই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালট পেপারেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শেখ সাদী দাবি করেন, আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানালেও তারা তা মানেনি। পক্ষপাতমূলক আচরণ করে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানির ব্যালটেই নির্বাচন চালিয়ে যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইতোমধ্যে ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অনুৎসাহিত হতে পারেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং যেকোনো প্রকার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD