1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন; পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মানিকছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন। তিনি সমাজের অসহায় ও এতিম শিশুদের সাথে আনন্দ সহভাগিতা করেছেন। বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন উদ্যোগে খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে এতিম শিশুদের মুখে ফুটে উঠে এক অনাবিল আনন্দ।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুর ১ টায় দিকে খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানা সেখানে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন তিনি। এতিমখানা শিশুদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এতিম শিশুদের খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ইসলামপুর দারুল আইতাম এতিমখানায় সুপার আবু ইউসুফ, কার্যকরী কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, মানিকছড়ি কর্ণৈল বাগান ব্যবস্থাপক বাদল কান্তি সেন প্রমূখ।

প্রধান অতিথি কুমার সুইচিংপ্রু সাইন বলেন, সমাজের অবহেলিত এতিম শিশুদের জন্য কাজ করার মধ্যে যে শান্তি আছে, তা আর কোনো কিছুর সাথে তুলনায় করা যায় না। বিশেষ করে এতিম শিশুদের মুখে হাসি ফোঁটাতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ বলে ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD