
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও পরবর্তীকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় কয়রা সদরে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ।
এছাড়াও স্থানীয় অংশীজনদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন পরিষদ সদস্য ও মৎস্য চাষী নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, রোকনুজ্জামান ও নিরঞ্জন মন্ডল সহ অনেকে।
আলোচনা সভা শেষে স্থানীয় মৎস্য খাতে বিশেষ ও উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩ জন সফল মৎস্য চাষীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।