
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিতাস থানা সূত্রে জানা যায়, থানার এসআই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের কড়িকান্দি জাহাঙ্গীর মোল্লার বাড়ির সামনে কাশেম সড়কের তিন রাস্তার মোড় থেকে আসামি মোঃ নাজির হোসেন (৩৯) কে ৪৩ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার নারান্দিয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।এই মামলায় তাকে গতকাল রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।