1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলাব ৩৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর বেলাব উপজেলায় বিদেশী মদ’সহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা- সিলেট গামী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি নীল-হলুদ রংয়ের ডিস্ট্রিক ট্রাক থেকে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশ সূএে জানা যায়, আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) ও একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মো. রাকিব খাঁন (২১)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ গণমাধ্যম কে জানান, ওইদিন সন্ধ্যায় তিনি সংগীয় ফোর্স নিয়ে কিলো-৬ এলাকায় নিয়মিত ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, একটি ট্রাকে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় দ্রুত সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ট্রাকসহ আটক করা হয়।

তল্লাশীকালে ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ৯০ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL STAG DELUXE WHISKY: ৮৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), McDowell’s No1 RESERVE WHISKY: ১৩৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.), AC BLACK PURE GRAIN DELUXE WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.) সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৬৭ লিটার ৫০ মিলি।

এ ঘটনায় এসআই শিহাব আহম্মেদ বাদী হয়ে বেলাব থানায় মামলা নং-১২ , তারিখ-১৩/০৯/২০২৫ দায়ের করেন। মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী। আটক আসামিদের রোববার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান গণমাধ্যম জানান, মাদক বিরোধী অভিযানে বেলাব থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD