প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ১:২৫ এ.এম
কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল

জাহিদুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় নবাগত ওসি মোঃ রাশেদুল আলম বলেন, "কয়রা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজিক অবক্ষয় রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা বড় অবদান রাখতে পারেন।" এ সময় তিনি কয়রার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় খুলনা জেলা ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য দেন সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আঃ রউফ, শহিদুল্যাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মন্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্যাহ, মোঃ ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আঃ রউফ ও আরিফুর রহমান প্রমুখ।
সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।