
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী। বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে তিনি গণধোলাইয়ের শিকার হন।
গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রীতি বর্তমানে তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজে বদলী হয়েছেন।
স্থানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে বারটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন পার্শ্ববর্তী ডাসার এলাকার চিহ্নিত ইয়াবা সেবী মাসুম। পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে একদল যুবক তাকে তল্লাশী করে ২ পিচ ইয়াবা পায়। এসময় উত্তেজিত জনতা তাকে (মাসুম) গণধোলাই দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে নিজের মোটরসাইকেল, মোবাইল, মানিব্যাগ ফেলে দৌঁড়ে পালায়।
এবিষয়ে গণধোলাইয়ের শিকার মাসুমের মুঠো ফোনে এশাধিকবার ফোন দিলে তা বন্দ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।