1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় মানব পাচার চক্রের তিন তরুণী সহ দুই যুবক আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দ্রা উপজেল ার মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক চিনা নাগরিকসহ দুজন যুবককে আটক করেছে থানা পুলিশ।

এ সময় সম্ভাব্য ভিত্তি হিসেবে তিন তরুণীকে উদ্ধার করা হয়।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো— চীনা নাগরিক লি ওই হাও (Li Wei Hao) এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে দালাল মো. ফরিদুল ইসলাম।

‎পুলিশ জানায়, স্থানীয় গার্মেন্টস কর্মী আলফা আক্তার (১৮) গত ১ সেপ্টেম্বর চীনা নাগরিক লি ওই হাও-কে বিয়ে করেন। বিয়ের সময় তিনি আলফার পরিবারকে মৌখিকভাবে আশ্বাস দেন যে, আগামী ২০ সেপ্টেম্বর তিনি স্ত্রীকে নিয়ে চীনে ফিরবেন এবং এর বিনিময়ে এক লক্ষ টাকা প্রদান করবেন। এ লক্ষ্যে লি ওই হাও ও তার সহযোগীরা আলফার বাড়িতে আসেন।

‎এসময় স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে লি ওই হাও-এর বৈধ কাগজপত্র ও পাসপোর্ট দেখতে চান। তবে তিনি কোনো বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন। একইসাথে তার সহযোগী ফরিদুল ইসলামও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চীনা নাগরিক ও তার দালালকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তাও সন্দেহজনক হওয়ায় মানব পাচার সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।

‎উদ্ধারকৃত তিন তরুণী হলেন—নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার, মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০), জামালপুরের মেলান্দহের গোপী নদী গ্রামের মৃত বছর উদ্দিনের মেয়ে বৃষ্টি (১৭)।

‎কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD