
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার কাঠালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
আটকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম(২৩), পিতা- আকতার আলী, গ্রামঃ ত্রিফলা, জেলাঃ জামালপুর, ২। মোঃ আলী আকবর(১৮), পিতা- মোঃ দুলাল মিয়া, গ্রাম সরিষা হিম্মতপুর, জেলা- নেত্রকোনা এবং ৩।মোঃ মাহফুজ মিয়া(১৮), পিতাঃ মোহাম্মদ বাবুল মিয়া, গ্রাম পাবই, জেলা নেত্রকোনা কে আশুলিয়া থানাধীন কাঠালতলা বাজার, নিটল হাউজিং মসজিদেরড় পিছন থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।