1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

ডিভোর্সের পরও ভয়ভীতি দেখিয়ে রাত্রিযাপন, সাবেক স্বামীকে হত্যা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ডিভোর্সের পরও ভয়ভীতি দেখিয়ে সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়াকে রাত্রিযাপনে বাধ্য করতেন কুমিল্লার লালমাইয়ের দুলাল হোসেন (৩৫)। এই অত্যাচার থেকে পরিত্রাণ পেতে বর্তমান স্বামী ও বাবা-মাকে নিয়ে সাবেক স্বামীকে হত্যা করেন সিনথিয়া।

এছাড়া হত্যার পর মরদেহ গুম করতে ফেলে রাখে রেল লাইনের পাশে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেফতারকৃতরা হলো- নিহতের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া (১৯), তার বর্তমান স্বামী আবুল হাসেম (৩৪), তার বাবা মো. ফারুক (৪৫), মা মরিয়ম (৩৭), তার স্বামীর বন্ধু মো. মফিজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম (৪২) ও রুবেল আহাম্মেদ (৩৯)।
সাজ্জাদ হোসেন বলেন, গত ১০ সেপ্টেম্বর কুমিল্লা লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। নিহতের মাথার ডান পাশে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে যুবকের পরিচয় শনাক্ত হয়। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে দুলাল হোসেন।

তিনি আওর বলেন, র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বার ও লাকসাম থানা এবং রাজধানী যাত্রাবাড়ী খানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের ভাষ্যমতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ফাতেমা আক্তার সিনথিয়ার সঙ্গে প্রায় ৬ মাস আগে নিহত দুলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নিমসার বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে বিয়ের কিছুদিন পর থেকে দুলাল সিনথিয়াকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই মধ্যে ফাতেমা আক্তার সিনথিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুর মাধ্যমে গ্রেফতারকৃত আরেক আসামি দুবাই প্রবাসী আবুল হাসেমের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন সিনথিয়া।
পরে স্বামী দুলালকে ডিভোর্স দিয়ে মায়ের বাড়িতে চলে যান তিনি। এর মধ্যে প্রবাসী আবুল হাসেম ২ মাস আগে দেশে এলে এর ৩ থেকে ৪ দিনের মধ্যে সিনথিয়ার সঙ্গে বিয়ে হয়। কিন্তু দুলাল ডিভোর্স না মেনে প্রায় সময় হাসেমের অনুপস্থিতিতে জোরপূর্বক বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সিনথিয়ার বাসায় গিয়ে রাত্রিযাপন করতেন। প্রথমে বিষয়টি সিনথিয়া গোপন করলেও পরে বাধ্য হয়ে তার বর্তমান স্বামী হাসেমকে জানায়। এরপর থেকে সিনথিয়া, তার বর্তমান স্বামী হাসেম, সিনথিয়ার বাবা-মা মিলে দুলালকে হত্যার পরিকল্পনা করে।

তিনি আরও বলেন, ঘটনার দিন নিহত দুলাল সিনথিয়ার বাসায় যান এবং সিনথিয়া তার বর্তমান স্বামী হাসেমের কথামতো জুসের সঙ্গে ৪টি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। সেই জুস খেয়ে দুলাল ঘুমিয়ে পড়লে গ্রেফতারকৃতরা দুলালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য ড্রাইভার রুবেলের গাড়ি নিয়ে লালমাই রেললাইনের পাশে রেখে আসে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD