1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও প্রয়োজনীয় দিক নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে এ সভা হয়।

সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ জহিরুল ইসলাম জহির, উপজেলা আনসার কর্মকর্তা মো. হামদান হুসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলু রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, স্বেচ্ছাসেবক কমিটি গঠন এবং সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনিক নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে গৌরনদী উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD