1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দের সঙ্গে  মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা আনসার ভিডিপি অফিসার হামমাদ বীন হোসাইন, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু।

সভায় বক্তব্য রাখেন নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৭৬টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উৎসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD