প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৮:০১ পি.এম
চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছাহেরা খাতুন বর্তমানে হাজীপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।নিহত ছাহেরা খাতুন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতে হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা মরদেহটি উদ্ধার করে। শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।