
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ ও সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাউথ বাংলা ইন্টারন্যাশনাল এর পরিচালক , উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক এবং ৪ নং ওটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এই ধরায় আগমন করেছিলেন। তাঁর আগমন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছে এবং শান্তি, ন্যায়বিচার ও সাম্যের অনুপম শিক্ষা দিয়েছে।
নবীজির সুমহান আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “পবিত্র এই দিনে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবাইকে প্রিয় নবীজির (সা.) সুন্নাহ ও পথ অনুসরণ করে চলার তৌফিক দান করেন এবং দেশের ও সকল মুসলিম উম্মাহর ওপর শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করেন।”
সবশেষে, তিনি ঈদে মিলাদুননবীর শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজ ও মানব কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।