
মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জমে উঠেছে মাঠ পর্যায় আগাম প্রচার প্রচারনা।
সারাদেশের ন্যায় বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে প্রায় হাফ ডজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাঠ পর্যায় চালাচ্ছেন গণসংযোগ, মতবিনিময়, সামাজিক কর্মকান্ডে জানান দিচ্ছেন প্রার্থীতা।
প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পাড়া মহল্লা। উল্লেখ্য ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় দলীয় প্রতীক তৃনমূলে নিয়ে আসায় তৃনমূলের ভোটের রাজনীতিতে ভোটারদের মধ্যে তেমন কোন উৎসাহ উদ্দীপনা না থাকলেও। সময়ের সাথে পরিবর্তীত পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন দলীয় প্রতীক তৃণমূল থেকে বাথ দেওয়ার সিদান্তে তৃনমূলে জমে উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সরেজমিনে গিয়ে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায় আসন্ন ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কিছু সম্ভাব্য প্রার্থী থাকলেও তাদের মধ্যে প্রচার প্রচারণায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন দুই জন।একজন জনাব মনিরুল ইসলাম (মঞ্জু) এবং জনাব মোঃ মাসুদ মোল্লা দু'জনই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। অন্যদিকে জামাতের রয়েছে একক প্রার্থী।
মুঠোফোনে কথা হয় মাসুদ মোল্লার সাথে প্রশ্ন রাখা হয় কেন নির্বাচনে আসছেন কি লক্ষ্য উদ্দেশ্য জবাবে তিনি গণকন্ঠ কে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতি করতে গিয়ে মামলা, হামলার স্বীকার হয়েছি। ওটরার সাধারণ মানুষ তা জানে আমি ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং থানা কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত দিনে আমাদের ওটার ছিলো অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্ব ক্ষেত্রেই আমাদের ওটরা ইউনিয়ন ছিলো উন্নয়ন বঞ্চিত। কাজেই আমার ইচ্ছা চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের মতামত নিয়ে অবহেলিত ওটরা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে।
অন্য দিকে আরেক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও উচ্চ শিক্ষিত জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জুর) সাথে কথা হয় মুঠোফোনে কেন প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি গণকন্ঠ বলেন, দীর্ঘদিন দিন আমাদের ওটরা ছিলো উন্নয়ন বঞ্চিত। আমাদের ওটরাতে প্রায় ৬০ জন বিসিএস ক্যাডার এবং ১০০ জনের বেশি ফার্স্ট ক্লাস সরকারি অফিসার রয়েছে। এছাড়াও আমাদের ইউনিয়ন এলাকায় ৪টি কলেজ বেশ কিছু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে কিন্তু বিগত দিনে যোগ্য জনপ্রতিনিধি না থাকার কারনে ওটারার কাঙ্খিত উন্নয়ন সাধিত হয়নি। কাজেই আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে মাদক,সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ওটরাকে একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি প্রার্থী হয়েছি।
ওটরা ইউনিয়নে স্থানীয় ভোটারদের সাথে কথা বললে আল আমিন, আবদুল কাদের, মোবারক হোসেন, শামিম আহমদ সহ অনেকে বলেন, বিগত দিনে আমরা স্বাধীন ভাবে ভোট দিতে পারিনি যোগ্য প্রার্থী কে নির্বাচিত করতে পারিনি। আগামী দিনে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পরিবেশ চাই। যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করতে চাই।যাদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।