মোঃ আল-আমিন(বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের জন্য একের পর এক সম্মাননা ও পুরস্কার অর্জন করে আলোচনায় এসেছেন বরিশালের উজিরপুরের তরুণ লেখক ও সাংবাদিক মোঃ মেহেদী হাসান।
লেখক মেহেদী হাসান বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুগাকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ছিল। বর্তমানে তিনি কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সাহিত্য অঙ্গনে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে জাতীয় কবি সম্মেলন থেকে কবিতা পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু কবিতা উৎসবে অংশগ্রহণ করে বঙ্গবন্ধু স্মারক সম্মাননা অর্জন করেন। এছাড়া ২০২১ সালে বিভিন্ন সাহিত্য সংগঠন ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারক লাভ করেন।
২০২২ সালে কবি ও লেখক মহাসম্মেলন থেকে সম্মাননা পদক এবং ২০২৩ সালে ‘একটি খোলা চিঠি’ গ্রন্থের ওপর লেখক সম্মাননা পান তিনি। ২০২৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার থেকে ‘আসাদ চৌধুরী পুরস্কার’ লাভ করেন।সর্বশেষ,২০২৬ ইং "কাব্য কুটির" নামে যৌথ কাব্যগ্রন্থের উপর সম্মাননা স্মারক পান।
কবিতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতায়ও সক্রিয় মেহেদী হাসান। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের (বিএনজেএফ) আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
তাঁর লেখা বরিশালের বিভিন্ন দৈনিক ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘তিন তারা’ উল্লেখযোগ্য।
তরুণ এই কবি ও সাংবাদিক ভবিষ্যতে সাহিত্য ও সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও মানুষের জন্য আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।